• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন চিকিৎসকরা

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ২:৪৮
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ২:৪৮

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন চিকিৎসকরা

নিউজ ডেস্ক

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করার ঘোষণা দিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

রবিবার (১৬ জুলাই) রাজধানীর শাহবাগের এক রাস্তায় অবস্থান নিয়ে তারা এই ঘোষণা দেন।

আন্দোলনকারী একাধিক চিকিৎসক বলেন, এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের সবার পরিবার আছে, সংসার আছে। পোস্টগ্রাজুয়েট যারা করে তাদের সবার বয়স ৩০ বছরের বেশি। এই ২০ হাজার টাকায় আমাদের সংসার চলে না। তাই আমাদের দিক বিবেচনা করে বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।

আন্দোলনরত চিকিৎসক ডা. তৌহিদ জানান, আমরা দীর্ঘ ৬ মাস ধরে ভাতা বৃদ্ধির দাবিতে শান্তিপূর্ণ ভাবে দাবি করে আসছি। অধিদপ্তর, মন্ত্রণালয়, বিএমডিসি সব জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু বার বার আশ্বাস দিয়েও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি কর্তৃপক্ষ।

তিনি জানান, আজকে আমাদের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। কিন্তু সেখানেও আমাদের বাধার মুখে পড়তে হয় এবং অবস্থান করতে দেয়নি। এরপর আবারও শাহবাগে আমরা চেষ্টা করলে পুলিশ বাধা সৃষ্টি করে। তবে এখন আমরা অবস্থান নিয়েছি। আমাদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাস্তায়ই অবস্থান করবো। রাতেও অবস্থান করবো।