আদালত প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিভিন্ন জেলায় হওয়া মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে বারবার রিমান্ডে না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
চাঁদকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের উপর শুনানি নিয়ে রবিবার (১৬ জুলাই) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের নামে গত ২১ মে রাতে মামলা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

