• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে লক্ষ্মীপুরে নিহত ১

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৯:০১
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৯:০১

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে লক্ষ্মীপুরে নিহত ১

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সজিব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর শহরের সামাদ মোড়, বাগবাড়ী ও তেরবেকী এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনাটি ঘটে।

তবে নিহত সজিবের রাজনৈতিক পদ-পদবি সম্পর্কে জানা যায়নি। সজিব উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিএনপির হামলায় সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ পুলিশের ১০ জন আহত হন বলে জানান তিনি।