• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীর মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ২:২৪
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ২:২৪

রাজধানীর মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

মিরপুর বাংলা কলেজ গেটের কাছে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সে সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।