• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে আ’লীগের শান্তিপূর্ণ শোভাযাত্রা, বিকেলে বিএনপির পদযাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৪:১১
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৪:১১

সিলেটে আ’লীগের শান্তিপূর্ণ শোভাযাত্রা, বিকেলে বিএনপির পদযাত্রা

নিউজ ডেস্ক

সিলেট নগরীতে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি নগরীর সাবরেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভযাত্রার আগে রেজিস্ট্রারি মাঠে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না।

বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ফয়জুল আনোয়ার আলাউর, মহনগরীর যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিকেলে একই স্থান থেকে পদযাত্রা করবে বিএনপি। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে দলটি প্রস্তুতি নিয়েছে। দলীয় নেতাকর্মীদের বিকেল ৩টায় রেজিস্ট্রারি মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। দুটি দলের কর্মসূচিকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।