• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হিরো আলমের ওপর হামলায় ভোটগ্রহণে কোন সমস্যা হয়নি: ডিএমপি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:২৫
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:২৫

হিরো আলমের ওপর হামলায় ভোটগ্রহণে কোন সমস্যা হয়নি: ডিএমপি

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে এবং এতে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো বার্তায় ডিএমপি এ মন্তব্য করেন।

ওই বার্তায় বলা হয়েছে, ঢাকা-১৭ উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক অতর্কিতভাবে প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায়। ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে এবং এতে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।

পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ে ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে।

ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে ডিএমপি।