• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ডিবি কার্যালয়ে হিরো আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৫:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৫:০৩

ডিবি কার্যালয়ে হিরো আলম

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিন হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

শুভ নামের একজন ব্যক্তিগত সহকারীকে নিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

হিরো আলম জানান, তার ওপর হামলাকারীদের শনাক্ত করতে তিনি ডিবি কার্যালয়ে গেছেন। তিনি ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন।

গত সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।