• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৩:৪২
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৩:৪২

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

নিউজ ডেস্ক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে ব্রিটিশ পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত রয়েছেন।

বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।