• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘ প্রতিনিধিকে তলব

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ১০:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ১০:৫০

হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘ প্রতিনিধিকে তলব

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে তাকে তলব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বাংলাদেশে না থাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনের দিন হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ওই টুইটে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে এভাবে জাতিসংঘ প্রতিনিধিকে তলব করার নজির নেই।