• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হিরো আলমকে মারধর : পিকআপ মালিক সমিতির সভাপতি গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৬:১৪
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৬:১৪

হিরো আলমকে মারধর : পিকআপ মালিক সমিতির সভাপতি গ্রেফতার

ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় কারওয়ানবাজার পিকআপ মালিক সমিতির সভাপতি তালুকদার মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, হিরো আলমকে মারধরের ঘটনায় পিকআপ মালিক সমিতির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম তালুকদার মাসুদ।

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আমরা গ্রেফতার করেছি। বাকিদের ভিডিও ফুটেজ দেখে ধরার চেষ্টা করছি।

উল্লেখ্য, সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র থেকে বের হওয়ার সময় গেটের সামনে হিরো আলমের উপর হামলা করে তাকে কিলঘুষি মারতে মারতে মাটিয়ে ফেলে দেয়া হয়। এক পর্যায়ে মারধর থেকে বাঁচতে উঠে দৌড় দেন তিনি। এ সময় তাকে আবারো ধাওয়া দেয় বেশ কিছু সংখ্যক লোক। এরপর আহত অবস্থায় হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

সূত্র : ইউএনবি