• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দলের নিবন্ধন না দেওয়ায় মিছিল নিয়ে ইসি ঘেরাও’র পথে নুর

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ২:৪৮
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ২:৪৮

দলের নিবন্ধন না দেওয়ায় মিছিল নিয়ে ইসি ঘেরাও’র পথে নুর

নিউজ ডেস্ক

দলের নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি পালনে রাজধানীতে মিছিল নিয়ে বের হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বধীন গণঅধিকার পরিষদ।

রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় ইসি অভিমুখে মিছিল শুরু হয়। বর্তমানে মিছিলটি শাহবাগ মোড়ে রয়েছে।

এদিকে নুরুল হকের দলের মিছিলের কারণে এই এলাকার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফের অভিযোগ, কাকরাইল ও মগবাজার মোড়ে পুলিশ অবস্থান নেওয়ার কারণে তারা পদযাত্রার রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তারা এখন মৎস্য ভবন, শাহবাগ ও বাংলামোটর হয়ে আগারগাঁও ইসি কার্যালয় ঘেরাও করতে যাবেন।

এর আগে গত ১৭ জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন নিবন্ধন না পাওয়া দলগুলোর নেতারা।