• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জের ফতুল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ২:৫৬
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ২:৫৬

না’গঞ্জের ফতুল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছ প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে চানমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক ২০১৮ সালের জুুন মাসে ফতুল্লার ইসদাইর এলাকায় সংঘঠিত রুবেল হত্যা মামলার আসামি। সে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে মানিককে।
ইতিমধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। ঘাতক চক্র গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।