• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই সমাবেশ করবে আ’লীগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১:৪৮

বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই সমাবেশ করবে আ’লীগ

নিউজ ডেস্ক

পূর্ব নির্ধারিত বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই তিন সংগঠনের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল।