• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মহাসমাবেশের অনুমতি পাওয়ার পর উজ্জীবিত নয়া পল্টন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৫:১১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৫:১১

মহাসমাবেশের অনুমতি পাওয়ার পর উজ্জীবিত নয়া পল্টন

নিউজ ডেস্ক

বিএনপিকে শুক্রবার (২৮ ‍জুলাই) রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ খবর শোনার পর পরই উজ্জীবিত হয়ে উঠেছে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা। ছুটে আসছেন দলটির নেতাকর্মীরা।

তবে বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশে তাদের সরিয়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে পার্টি অফিসে সামনে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নেতাকর্মীরা এলেও তাদেরকে সরিয়ে দিতে দেখা গেছে। তবে যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। সাজোয়ায় যান, রায়টকার নিয়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মী ঢাকায় এসেছেন। সমাবেশ এক দিন পিছিয়ে যাওয়ায় অনেক নেতাকর্মী নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কেউ কেউ ছবিও তুলেন।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নয়া পল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।’

এ সময় সারাদেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেফতার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। যা এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।