• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২৩ নং ওয়ার্ডের বিএনিপর সাবেক কমিশনার গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১:৩৬

২৩ নং ওয়ার্ডের বিএনিপর সাবেক কমিশনার গ্রেফতার

নিউজ ডেস্ক

ঢাকা মহানগরের ২৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী ও তার ছেলে ব্যারিস্টার মুনতাইন আলীকে রাতে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী গণমাধ্যমকে বলেন, ‘গ্রেফতারের সময় কমিশনার মীর আশরাফ আলীর ২ পা‌ ভেঙ্গে গেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয় নি।