• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

‘আমাদের দাবী একটাই, সরকারের পদত্যাগ’

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:০৫
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:০৫

‘আমাদের দাবী একটাই, সরকারের পদত্যাগ’

নিউজ ডেস্ক
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে মহাসমাবেশ করছে বিএনপি। শুক্রবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে শুরু হবে তাদের এ সমাবেশ।

এরই মধ্যে কর্মসূচিকে কেন্দ্র করে দলটির বিভিন্ন শ্রেণির নেতাকর্মীরা বিপুল সংখ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। সেখানে তারা বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পতন দাবির
করে স্লোগান দেন।

সকাল থেকেই সমাবেশ স্থলে দেখা যায় বহু নেতাকর্মীকে। তাদের সঙ্গে কথাও হয় ব্রেকিং নিউজের।

পল্টন, কাকরাইল এলাকা ঘুরে দেখা গেছে, সেখানের সড়ক দখল করে মিছিল-স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মুখে একটাই কথা- ‘শেখ হাসিনার পতন চাই।’ তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে প্রস্তুত সবাই।

নেত্রকোনা থেকে আসা বিএনপি কর্মী সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের দাবী একটাই, সরকারের পদত্যাগ। অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয়, নিরেপক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে হবে।’

কাকরাইল এলাকায় কথা হয় চট্টগ্রাম থেকে আসা আরেকজন কর্মীর সঙ্গে। মনিরুল ইসলাম নামে ওই কর্মী বলেন, ‘আমাদের দফা এক, দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ।’