• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সরাসরি নায়িকা নুসরাতকে বিয়ের প্রস্তাব

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১২:৩৯
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১২:৩৯

সরাসরি নায়িকা নুসরাতকে বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত জাহান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো। নুসরাতের এই পোস্ট দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনেক মন্তব্যের মধ্যে চোখ গেল এক অনুরাগীর মন্তব্যের ওপর। যেখানে তিনি সরাসরি নায়িকাকে প্রেম নিবেদন করলেন। দিলেন বিয়ের প্রস্তাবও। যদিও বিয়ের প্রস্তাবে সাড়া দেননি নুসরাত। অর্থাৎ তিনি ওই মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি।