• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

থমথমে নয়াপল্টন, আটক ১

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ৩:১৫
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ৩:১৫

থমথমে নয়াপল্টন, আটক ১

নিউজ ডেস্ক

সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালনের সময় বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।

এদিকে আজ সকাল থেকেই বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়। এদিন দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কার্যালয় সংলগ্ন গলি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাওলাদারকে পুলিশ আটক করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার গোলাম রোহানি বলেন, আজকে বিএনপির যে অবস্থান কর্মসূচি পালন করছে মূলত প্রশাসনের পক্ষ থেকে এটার অনুমতি দেয়া হয়নি। সে কারণে কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা চাই নয়াপল্টন এলাকাতেও যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সে কারণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।