• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

‘আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকতে পারবে না সরকার’

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৬:৩২
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৬:৩২

‘আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকতে পারবে না সরকার’

প্রেস বিজ্ঞপ্তি
সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ করেছে বিএনপি। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মহানগরের রেজিস্টারি মাঠে সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি তাঁর বক্তব্যে বলেন- বর্তমান সরকার একটি জুয়াড়ি সরকার। বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সঙ্গ জুয়া খেলেছে এ সরকার। এ সরকারকে জনগণ আর চান না। গুনে গুনে আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকার ক্ষমতা নাই এ সরকারের। অচিরেই বর্তমান সরকারের পতন ঘটবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।