• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা নিপুণরায়কে ৮ সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট

প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ৮:০৯
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ৮:০৯

বিএনপি নেতা নিপুণরায়কে ৮ সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট

নিউজ ডেস্ক
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (১ আগস্ট) জামিন শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় সূত্রা থানায় নিপুণ রায়সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। এই মামলায় নিপুনের পক্ষে হাইকোর্টে আগাম জামির আবেদন করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী। তার সাথে ছিলেন অ্যাডভোকেট মহসীন কবির।

অন্যদিকে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে।