• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সোমবার ঢাকায় সমাবেশ করবে ১৪ দল

প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৮:৩৯
আপডেট: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৮:৩৯

সোমবার ঢাকায় সমাবেশ করবে ১৪ দল

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আগামী ৭ আগস্ট (সোমবার) ঢাকায় সমাবেশ করবে। ওইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু ‌অ্যাভিনউর আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আন্দোলনের নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করবে ১৪ দল।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।