• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হাটু পা‌নি উপেক্ষা ক‌রে নয়াপল্ট‌নে নেতাকর্মীর ভিড়

প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৫:২০
আপডেট: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৫:২০

হাটু পা‌নি উপেক্ষা ক‌রে নয়াপল্ট‌নে নেতাকর্মীর ভিড়

নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় হাটু পরিমান পা‌নি জ‌মেছে । এ পা‌নি উপেক্ষা ক‌রে সমা‌বে‌শে জড়ো হ‌য়ে‌ছে নেতাকর্মীরা।

শুক্রবার (৪ আগস্ট) বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে‌ছে। এসময় তারা ভি‌বিন্ন মি‌ছিল ও স্লোগান দি‌তে দেখা গে‌ছে।

সোয়া ১২ টার দিকে নয়াপল্টনে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রথম মিছিলটি আসে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এরপর দোহার নবাবগঞ্জ উপজেলার একটি মিছিল আসে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

সাভার ও আশুলিয়া থেকেও মিছিল আসে এই মিছিলে নেতৃত্ব দেন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ধামরাই থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন তমিজ উদ্দিন। একই সাথে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল আসতে দেখা যায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে আজ (শুক্রবার) প্রতিবাদ সমাবেশ করছে ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে।