• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

তাক লাগাল নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’

প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৪:০৩
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৪:০৩

তাক লাগাল নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’

বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই বলিউড নির্মাতা করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। খোদ আলিয়া ভাটের মুখেই শোনা গিয়েছিল এটি। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে।

বাংলাদেশের নারায়ণগঞ্চ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এক রাজনৈতিক জনসভায় ‘খেলা হবে’ উচ্চারণ করেন। পরে তার তুমুল ভাইরাল হয়। এরপর কলকাতার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসেও এই স্লোগান ব্যবহার বরে। তা এখন বলিউড আর টলিউডের হটকেক।

করণ জোহরের পর রাজ চক্রবর্তী, এই সংলাপেই বাজিমাত করছেন পরিচালকেরা। ‘আবার প্রলয়’-এর এই নতুন গানে ‘খেলা হবে’ সংলাপ ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।

শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আগামী ১১ আগস্ট থেকে জি-ফাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ।