• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিজেপির আমন্ত্রণে ভারত গেল আ. লীগের প্রতিনিধিদল

প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ৮:৩৭
আপডেট: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ৮:৩৭

বিজেপির আমন্ত্রণে ভারত গেল আ. লীগের প্রতিনিধিদল

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে গেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। আজ রবিবার বিকেল ৫টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, ‘আমরা রবিবার বিকেলে ভারত যাচ্ছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। বিজেপির আমন্ত্রণে আমরা যাচ্ছি।’

আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।