• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর নিবেদিতপ্রাণ সহযোদ্ধা: কাদের

প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ১:৩৪
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ১:৩৪

বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর নিবেদিতপ্রাণ সহযোদ্ধা: কাদের

নিউজ ডেস্ক
বঙ্গমাতাকে স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বঙ্গবন্ধুর জীবনের এই উত্তরণ। স্বাধীনতা সংগ্রাম। এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব তাঁর শুধু সহধর্মিণী নন, তিনি ছিলেন তাঁর নিবেদিতপ্রাণ সহযোদ্ধা।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখতে, অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্রকে বাঁচাতে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর যখন শাসকদল হিসেবে ক্ষমতায় ছিল, তখন থেকে এই দলটি মূলত বাংলাদেশে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির হোতা। তাদের পরাজিত করতে হবে। আজকে এটাই আমাদের অঙ্গীকার।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর একেবারেই কাছের একজন বিজয় লক্ষ্মী নারী। তাঁর আজ ৯৪তম জন্মদিন। জন্মের আনন্দ বেদনার অশ্রুতে ঢেকে যায়। সে এক অনির্বচনীয় অনুভূতি।

এর আগে সকাল ৮টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।