• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ৬:২৩
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ৬:২৩

না’গঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সিএনজি চালক মামুন হত্যা মামলার মৃত্যদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাসুদ রানা ওরফে মাসুদ (২০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৯ আগষ্ট) বিকেলে র‌্যাব-১১’র আদমজীনগর সদর দপ্তরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, মঙ্গলবার (৮ আগষ্ট) গভীর রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মাসুদ রানা ওরফে মাসুদ (২০) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার হাতুরাপাড়া গ্রামের সিএনজি চালক মামুন মিয়াকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করে। গত ৮ জুন বিকেলে নিহত মামুন নিজেদের সিএনজি নিয়ে বের হয়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন সকাল ১০ টার দিকে জনৈক ব্যক্তি মামুনের মা সুফিয়া বেগমকে মামুনের মোবাইল থেকে কল দিয়ে জানায়, মামুন ও তার সিএনজিটি তাহাদের হেফাজতে আছে। ৩ লাখ টাকা মুক্তিপণ দিলে তারা গাড়িসহ মামুনকে ছেড়ে দিবে। মামুনের মায়ের অনুরোধে মুক্তিপণ কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণে ছেড়ে দিবে। তবে শর্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী এলাকার একটি নির্মাণাধীন বাড়ির নিচ তলায় নিয়ে রাখতে বলে। বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানিয়ে কথা মত উল্লেখিত স্থানে টাকা রেখে আসে। ৪/৫ জন লোক টাকা নিতে আসলে পুলিশ তিনজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ অপহৃত মামুন ও গাড়ীটি উদ্ধারের জন্য আটকদের নিয়ে অভিযান পরিচালনা করার সময় মামুন মিয়া হত্যা মামলা কথা জানতে পারে। নিহতের মা সুফিয়া বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, সোনারগাঁও থানা পুলিশ তদন্তে বন্দর উপজেলার শ্রীরামপুরের গাফফার ও সোনারগাঁওয়ের উত্তর পাড়ার মাসুদ রানা ওরফে মাসুদকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ি সোনারগাঁও থানার কাজীপাড়া কবরস্থান সংলগ্ন একটি পুকুর হতে মামুনের ছিন্নভিন্ন হাড়গুড়, মাথার খুলি, ব্যবহৃত জুতা ও জামা উদ্ধার করে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। আসামীরা আদালত থেকে জামিনে বের হয়ে আআত্মগোপনে চলে যায়। গত ২৫ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামী গাফফার ও মাসুদ রানাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় ঘোষানা করেন।