• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামিন নামঞ্জুর, বিএনপি নেতা মিলন কারাগারে

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১০:৫৩
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১০:৫৩

জামিন নামঞ্জুর, বিএনপি নেতা মিলন কারাগারে

নিউজ ডেস্ক
রাজশাহীর বোয়ালিয়া থানার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাঁকে রাজশাহীর সিএমএম-৪ আদালতে নেওয়া হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মিলনকে রাজশাহীর কারাগারে আনা হয়েছিল। পরদিন সিএমএম-৪ আদালতে আনা হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির শত শত নেতাকর্মী আদালত চত্বরে জড়ো হন। এ সময়ে নেতাকর্মীর উদ্দেশে হাত নাড়েন মিলন।

তাঁর আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, বিএনপির সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় গেলে গত ২৭ জুলাই রাতে মিলনসহ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। ৬ আগস্ট মিলন, আনোয়ার হোসেন উজ্জ্বল ও মিজানুর রহমান মিজানকে জামিন দেন আদালত। তারা জেলগেটে এলে উজ্জ্বল ও মিজানকে ছেড়ে দিলেও দুটি মামলায় আবার গ্রেপ্তার দেখিয়ে মিলনকে ফের জেলহাজতে পাঠানো হয়। এবার শহরের বোয়ালিয়া থানায় করা দুটি গায়েবি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।