• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মাওলানা সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার: তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ২:২৩
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ২:২৩

মাওলানা সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার: তারেক রহমান

বিশিষ্ট ইসলামী পন্ডিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক যা দেশবাসীকে ব্যথিত করেছে। তাঁর মতো একজন ইসলামিক স্কলার এবং সত্য উচ্চারণে নির্ভীক মানুষের পৃথিবী থেকে চলে যাওয়াতে এক গভীর শূণ্যতার সৃষ্টি হলো। ইসলামের জন্য তাঁর অবদান মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি ছিলেন দৃঢ়চেতা।’

তারেক রহমান বলেন, ‘মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার হয়েছেন। সহজ সরল ভাষায় ইসলামি জ্ঞানের প্রচারে তিনি ছিলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বরণীয় ব্যক্তিত্ব। সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদেও তিনি তাঁর বাগ্মিতার স্বাক্ষর রেখেছেন। তিনি এমন একজন সম্মানিত আলেম যাঁকে দেশের মানুষ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, ভক্ত, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল রাত ৮টা ৪০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com