• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

পৈশাচিক হাসি : জাফর পাঠান

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:৪৮
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:৪৮

পৈশাচিক হাসি : জাফর পাঠান

ওরা হাসে ! আত্মতৃপ্তির হাসা হাসে

ধিকৃত-বিকৃত, ঘৃণিত- হাসি হাসে !

স্বার্থান্ধের হাসি, প্রতিশোধের হাসি!

অহমের হাসি, কর্তৃত্ববাদী হাসি !

স্বীকৃত মুনাফেকি হাসি- ওরা হাসে

খুনান্ধ- হালাকু খানের হাসি হাসে!

সদা মগ্ন, সদা লালসে, সর্বনাসে!

লহু-লাল তাইগ্রিস দেখে, উল্লাসে!

পৈশাচিক বর্বর হাসি! ওরা হাসে!

চিরঞ্জীব মগ্ন মানসে ! ওরা হাসে!

লেন্দুপের পঁচা দেহের- গন্ধ ভাসে

এই দুর্গন্ধ ! ওরা খুব ভালোবাসে!

ওরা ভাবেনা, ওদের স্বপ্ন বিলাসে

স্বপ্ন বাস করে, ঠুনকো পঁচা বাঁশে!

জানে, থামবেই ওরা ঐ ঐশী নাশে!

তবুও হাসে, পৈশাচিক হাসি হাসে!