• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফ্যাসিবাদের জ্বলন্ত প্রমাণ বিএনপি: কাদের

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ২:১৩
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ২:১৩

ফ্যাসিবাদের জ্বলন্ত প্রমাণ বিএনপি: কাদের

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। তারা ফ্যাসিবাদ করেছে আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থ পাচার করেছে, দুর্নীতিবাজদের মুখে দুর্নীতির কথা গণতন্ত্রকে হত্যা করেছে ভোট চুরির রাজনীতি শুরু করেছে। গণতন্ত্র হত্যাকারী, ভোটচোর, দুর্নীতিবাজ সবকিছুর একটাই নাম বিএনপি।

‘লন্ডন থেকে বলা হয়েছে বিএনপি নেতাদের আন্দোলনের জন্য টাকার অভাব হবেনা’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলনের নামে পিকনিক পার্টি আর কতদিন চলবে? গরুর হাটে গোলাপবাগেই বিএনপির আন্দোলনের বারোটা বেজেছে। বিএনপি হলো গণতন্ত্রের নামের লেবাশধারী ফ্যাসিস্ট, তারাই টেরোরিস্ট হিসেবে আন্তর্জাতিক মহলে চিহ্নিত তাদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ। পলাশীর বেইমান সেনাপতি ইয়ার লতিফ আর পচাত্তরের সেনাপতি জিয়া।

অন্য দেশে না গিয়ে, বিদেশিদের এত বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহ কীসের জানিয়ে বিদেশিদের উদ্দেশ্য করে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন যারা চায় না, অগ্নি সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা ভিসানীতি প্রয়োগ হয় কিনা আমরাও অপেক্ষায় আছি। শেখ হাসিনা একমাত্র আল্লাহ ছাড়া, কারও হুমকি ধামকিকে ভয় পায় না। গত ১৫ বছরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এদেশের উন্নয়নে শেখ হাসিনার বড় অপরাধ।

তিনি আর বলেন, দেরিতে হলেও বাংলাদেশের স্বাভাবিক পথ চলা ফিরে এসেছে। এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম ততদিনই প্রতিধ্বনিত হবে। স্বাধীনতার নাম বহনকারী বঙ্গবন্ধু ও মুক্তির সংগ্রাম শেখ হাসিনা।