• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা রবিনকে ডিবির ধাওয়া

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ২:৩৩
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ২:৩৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা রবিনকে ডিবির ধাওয়া

নিউজ ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনকে ধাওয়া দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাওয়ার সময় কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়া ডিবি পুলিশের সদস্যরা তাকে ধাওয়া দেয়।

এ সময় রবিন মাথায় হেলমেট পরে ছিলেন। তবে রবিনকে ডিবি পুলিশ ধাওয়া দিয়ে আটক করেছে কিনা, বা তিনি কী অবস্থায় আছেন তা জানা যায়নি। দলের কাছেও তার ব্যাপারে এই মুহূর্তে কোনো তথ্য নেই।

শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রার কর্মসূচির উদ্বোধনের পর থেকেই কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন রবিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচির উদ্বোধন করেন।