• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুব মহিলা লীগ থেকে মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে বহিষ্কার

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১২:১৪
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১২:১৪

যুব মহিলা লীগ থেকে মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে বহিষ্কার

নিউজ ডেস্ক
সাভারে কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে বহিষ্কার করেছে কেন্দ্র।

শনিবার (১৯ আগস্ট) রাতে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারওয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে- সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

আলেয়া সারওয়ার ডেইজী বলেন, নাজমা আক্তারের সময় এ মেয়েটিকে দায়িত্ব দেওয়া হয়। আমি তাকে আগে চিনতাম না। অভিযোগ পাওয়ার পর আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। থানায় মামলার কপি পেয়েই তাকে সাময়িক বহিষ্কার করেছি। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com