• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২১ আগস্ট হামলার সাথে বিএনপি জড়িত: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ২:৩২
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ২:৩২

২১ আগস্ট হামলার সাথে বিএনপি জড়িত: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
২১ আগস্ট হামলার সাথে বিএনপি জড়িত জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত মোশতাক ও জিয়া আর ২১ আগস্টে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া।

রবিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান মিলে ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে। হত্যার রাজনীতি করে, হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির।’

‘বিএনপি মহাসচিব এখন বলছেন কোন দেশ কি বলছে তাতে কিছু যায় আসে না। তাহলে বিদেশিদের কাছে ধর্না দেন কেন? আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি ভেবেছে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবে। চারিদিকে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি।’ দেশের মানুষের প্রতি বিএনপিকে বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।