• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সর্বদলীয় ছাত্রঐক্যের মতবিনিময় সভা

প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৩:৩২
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৩:৩২

বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সর্বদলীয় ছাত্রঐক্যের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমনা ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা।

রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের (আইসিএবি) মিলনায়তনে সর্বদলীয় ছাত্রঐক্যের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনায় সর্বদলীয় ছাত্রঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. নিজাম উদ্দিন রিপন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. নূর আলম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি নাহিদ উদ্দিন তারেক বাংলাদেশ ছাত্র পক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম, ভাসানী ছাত্র পরিষদের সদস্য সচিব মো. ফাইজুল্লাহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক বান্দা মুহম্মদ ইমদাদুল্লাহ প্রমুখ।