• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রদলের সহ সভাপতি আবুল হোসেনকে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ১০:২৭
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ১০:২৭

ছাত্রদলের সহ সভাপতি আবুল হোসেনকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আবুল হোসেন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিউলাইফ হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টায় রাজধানীর নিউলাইফ হাসপাতালের ছাত্রদল নেতা শোয়েবকে দেখতে যান আবুল হোসেন চৌধুরী। এ সময় ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাকে আটকের ব্যাপারে ডিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।