• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দলে ফিরলেন ঝালকাঠি বিএনপির তিন নেতা, একজন বহিষ্কার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৩:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৩:৫২

দলে ফিরলেন ঝালকাঠি বিএনপির তিন নেতা, একজন বহিষ্কার

ঝালকাঠি জেলা বিএনপির তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দলটি। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদস্য মো. মোস্তফা কামাল মন্টু, সাবেক সদস্য সরদার এনামুল হক এলিন ও ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মোল্লার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল ২০২১ সালের ২৭ ডিসেম্বর।

বুধবার (২৩ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাদের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরে আবেদনের প্রেক্ষিতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।