• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কেউ আমাদের চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না : গয়েশ্বর

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৪:৩২
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৪:৩২

গয়েশ্বর চন্দ্র রায়

কেউ আমাদের চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না : গয়েশ্বর

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মৃত্যুর জন্য চিন্তা করি না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি তখন কেউ আমাদের চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে নয়াপল্টন থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির।

গত ২৬ জুলাই রাজধানীর ধোলাইখাল নিজের ওপর হামলার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র বলেন, সেই দিন তো আমার ওপর বন্দুক ধরেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, মারতে পারেন না। বেঁচে আছি। গুলি করে কী আন্দোলন বন্ধ করতে পেরেছেন?

আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনাদের কাজ হচ্ছে চোর-ডাকাত ধরা। তাদের পাহারা দেওয়ার আপনাদের দায়িত্ব নয়।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, গুলি করে কি আমাদের আন্দোলন বন্ধ করতে পেরেছেন? পারেননি। যেদিন ঝামেলা করব সেদিন বলে, কয়ে করব।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।