• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৩:০৭
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৩:০৭

না’গঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে শীতলক্ষ্যা নদীর বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বিল্লাল (৮) ও ইসমাইল (৮)। বিল্লাল বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজী এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, রোববার (২৭ আগষ্ট) সকাল থেকেই তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। সোমবার সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশ উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।