• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ছাত্রদলের উদ্যোগে সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর বৈঠক

প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ১:৩৬
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ১:৩৬

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ছাত্রদলের উদ্যোগে সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর বৈঠক

নিউজ ডেস্ক

সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সরকার পতনের এক দফা দাবিতে কী কী করণীয়, তা নির্ধারণ করতে এ পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ কয়েকটি দাবিতে রোববার, আগস্ট ২৭, ২০২৩, রাজধানীর নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সিঃযুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক মামুনুর রশীদ মামুন, নাগরিক ছাত্রঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ইসলামী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ ( জেএসডি) সভাপতি তৌফিক উজ্জামান পিরাচা, ভাসানী ছাত্র পরিষদের আহবায়ক আহমেদ শাকিল, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, (জাগপা) ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি নিজাম উদ্দিন আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলন ( এনডিএম) এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ এর সভাপতি এহতেশামুল হক, গণতান্ত্রিক ছাত্রদল(এলডিপি) এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ফোরাম এর যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইব্রাহিম, জাতীয় ছাত্র সমাজ (জাতীয় পার্টি, কাজী জাফর) এর সদস্য সচিব মেহেদি হাসান প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দৃঢ়চেতা সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।