• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

আমাকে ধরার বিষয়ে প্রধানমন্ত্রী জিজ্ঞেসও করেননি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১:৪৭
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১:৪৭

985696 2

আমাকে ধরার বিষয়ে প্রধানমন্ত্রী জিজ্ঞেসও করেননি: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

বাজারে সিন্ডিকেট আছে কিন্তু আমরা হাত দিতে পারি না– বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী কেন এ কথা বলেছেন, তাকে আমি ধরব।

রাজধানীর একটি হোটেলে বুধবার (৩০ আগস্ট) আমেরিকান চেম্বার্সের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠকের পর প্রধানমন্ত্রীর তাকে ধরার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কি বলেছেন, কি মিন‌ (বোঝাতে) করেছেন সেটা তিনি ভালো জানেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। বাজারে সিন্ডিকেট আছে, ভাঙা হবে এ ধরনের কোনো কথা আমি কোথাও বলিনি।

টিপু মুনশি বলেন, গতকাল সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টা ছিলাম, আমেরিকান চেম্বার্সের প্রতিনিধিরাও‌ ছিল। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি, উনিও জিজ্ঞেস করেননি।

তিনি আরো বলেন, বাজারে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙা হবে এ ধরনের কথা আমি কখনো বলিনি। আমি বলেছি, মাঝে মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? ভোক্তা অধিকারসহ নানা‌ সংস্থা কাজ করছে। কিন্তু জনবল কম। এটা নিয়ে নানা সময়ে কথা বলেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com