• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৮:১৫
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৮:১৫

ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

নিউজ ডেস্ক
ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আগামী ১১ই সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন। দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণ শেষে তিনি ঢাকায় আসবেন। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন ফরাসি প্রেসিডেন্ট। ২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে ফ্রান্স গিয়েছিলেন। সেসময় তিনি ম্যাক্রনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ম্যাক্রনের ঢাকা সফরটি মূলত ২০২১ সালে প্রধানমন্ত্রীর প্যারিস সফরের ফলোআপ। ম্যাক্রন ১১ই সেপ্টেম্বর এসে পরদিন ঢাকা ছাড়বেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com