• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে: কাদের

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৫
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৫

আ’লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে: কাদের

নিউজ ডেস্ক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ স্থল পরিদর্শনকালে একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘শীঘ্রই মেট্রোরেল এর মতিঝিল পর্যন্ত অংশটি চালু হবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ উন্নয়নের সুবিধা পাবে ঢাকাবাসী।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কর্মসূচির উপর নেতাকর্মীদেরও আস্থা নেই, জনগণও নেই জানিয়ে কাদের বলেন, সরকার পতনতো দূরে থাক বিএনপি নিজেদের অস্তিত্ব সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। কালো পতাকা নিয়ে যে মিছিল হয় সেটা শোক মিছিল এ মিছিল দিয়ে উত্তাল পরিস্থিতি সম্ভব নয়।’

আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংস্রতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা আওয়ামী লীগ সরকার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে জানিয়ে কাদের বলেন, দেশের মানুষ এখন কথা বলতে কথা শুনতে অভ্যস্ত নাই কাজ দেখতে অভ্যস্ত। আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে মেট্রোরেল এবং পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যেই তা প্রমাণ করেছে।