• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৫
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্ব সমাধিতে শ্রদ্ধাঞ্জলীর সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ ইকবাল, নাসির হোসেনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মহানগর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।