• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৮
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৮

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

উন্নত বিশ্বের মতো সড়ক যোগাযোগ ব্যবস্থা ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র যুগে প্রবেশ করলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেডেট এক্সপ্রেস উদ্বোধন করেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর কাওলায় এক্সপ্রেসেওয়ে উদ্বোধন করেন তিনি।

এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের অর্জনের খাতায় আরেকটি পালক যোগ হলো। আরেকটি নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে পরিচিত হবেন রাজধানীরবাসী, পাবেন যানজটমুক্ত ভ্রমণের সুযোগ। ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ১০ মিনিটে।

পরিচালক এ এইচ এম এস আক্তার। তিনি বলেছেন, এই অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার। বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প আছে। এর মধ্যে বনানী ও মহাখালীতে দুটি র‌্যাম্প আপাত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।