• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রূপগঞ্জে মসজিদ থেকে জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী আটক

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৫
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৫

রূপগঞ্জে মসজিদ থেকে জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী আটক

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হকসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার একটি মসজিদ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
তিনি জানান, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাÐের বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা একটি মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
এসময় জেলা জামায়াতের আমিরসহ রূপগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিটের ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিকেলে তাদের আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।