• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীতে বিএনপির গণমিছিল ৯ সেপ্টেম্বর

প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৯
আপডেট: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৯

রাজধানীতে বিএনপির গণমিছিল ৯ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ, নির্বাচবকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে বিএনপির। আগামী ৯ সেপ্টেম্বর শনিবার রাজধানীতে যুগপৎভাবে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘কর্মসূচি আসবে। তবে, কি কর্মসূচি আমি জানি না।’

বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এছাড়া আরও বেশ কয়েকটি দল অভিন্ন দাবিতে আন্দোলন করছে। যদিও তারা যুগপৎ আন্দোলনের বাইরে রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com