• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ড. ইউনূসের ঘাড়ে সওয়ার হয়েছে বিএনপি: কামরুল ইসলাম

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৭
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৭

ড. ইউনূসের ঘাড়ে সওয়ার হয়েছে বিএনপি: কামরুল ইসলাম

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি এখন ড. ইউনূসের ঘাড়ে সওয়ার হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সারা দেশে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য, সন্ত্রাস আর ভাঙচুরের প্রতিবাদে নগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ পালাবে না, নির্বাচনে লড়বে। নির্বাচনে অংশ নিলে বিএনপির সম্মানজনক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই আন্দোলনে না নামিয়ে দলটির নেতাকর্মীদের নির্বাচনের জন্য মাঠে নামানোর আহ্বান জানান সাবেক এই খাদ্যমন্ত্রী।

শান্তি সমাবেশে আরও অংশ নেন বেগম মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।