• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ

প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৩২
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৩২

জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সুজন মোল্লার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিএনপির গণমিছিল শেষে ফেরার পথে কাকরাইলে যুবলীগের কার্যালয়ের সামনে তারা হামলার শিকার হন।

যুবলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সুমন সর্দার, ঢাকা কলেজ শাখার সভাপতি শাহিনুর রহমান শাহীন, তেজগাঁও কলেজ শাখার সভাপতি ফয়সাল দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিশকাত হোসেন গুরুতর আহত হন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে হামলা করেছে।