• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রশাস‌নের সব পরকীয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতায়: আলাল

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৮:১৮
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৮:১৮

প্রশাস‌নের সব পরকীয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতায়: আলাল

নিউজ ডেস্ক
প্রশাস‌নের সব পরকীয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতায়। এইজন্য জনগণের সমস্যার দিকে তাদের কোনো নজর নাই ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রংপুর মহানগর বিএনপি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের সময় তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

আলাল ব‌লেন, ‘আজ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের রাজধানী থেকে জেলা পর্যায়ে পুলিশের কলঙ্ক উদ্ভব হচ্ছে। এডিসি হারুন ও সানজিদা, সাকলাইন ও পরীমনি, জামালপু‌রের ডি‌সি ও এক ম‌হিলার পরকীয়া। প্রশাস‌নের সব পরকীয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতায়। এইজন্য জনগণের সমস্যার দিকে তাদের কোনো নজর নাই। সুতরাং এই বেয়াদব ডিসি ও দেশের নতুন প্রজন্মকে নষ্ট করা শাসকগোষ্ঠীকে না সরানো পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা রাজপথে নেমেছি। রাজপথে থাকবো এবং বিজয়ের পতাকা নিয়ে তারপরে ঘরে ফিরব।’

তি‌নি ব‌লেন, ‘আওয়ামী লীগ নাকি করোনার চেয়ে বেশি শক্তিশালী। এখন দেখা যাচ্ছে ডেঙ্গু কামড়িয়ে আমাদেরকে যতটা যন্ত্রণা দেয় তার চেয়ে বেশি যন্ত্রণা দেয় এই শ‌ক্তিশালী আওয়ামী লীগ। তাই দেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে তাড়াতে হবে এছাড়া অন্য কোন পদ নাই।’

এ সময় তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘দুদিন পরে এখানে তারুণ্যের সমাবেশ হবে এই সমাবেশ সকলেই সফল করবেন। লিফলেট বিতরণে রংপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’