• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গণতন্ত্র শান্তি, স্থিতিশীলতা ও মানবাধিকারের প্রচার করে: ঢাকাস্থ কানাডার হাইকমিশন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫৩

গণতন্ত্র শান্তি, স্থিতিশীলতা ও মানবাধিকারের প্রচার করে: ঢাকাস্থ কানাডার হাইকমিশন

নিউজ ডেস্ক

গণতন্ত্রের কার্যক্রম এবং গণতন্ত্রের সুফল নিয়ে একটি প্রচারণা চালাচ্ছে ঢাকাস্থ কানাডার হাইকমিশন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে এবং এক্সে (সাবেক টুইটার) কানাডার হাইকমিশন উক্ত প্রচারণা চালাচ্ছে।

কানাডার হাইকমিশন লিখেছে, গণতন্ত্র শান্তি ও স্থিতিশীলতার প্রচার করে। গণতন্ত্র মানবাধিকারের প্রচার করে। গণতন্ত্র বৈচিত্র্য এবং সকলের অংশগ্রহণের কথা প্রচার করে। কানাডা গণতন্ত্রের প্রচার করছে, গণতন্ত্রকে সুরক্ষা দিচ্ছে। গণতন্ত্র গুরুত্বপূর্ণ।

শুধু তাই নয়, ‘ডেমোক্রেসি ম্যাটার্স’ লেখা দিয়ে ঢাকাস্থ কানাডার হাইকমিশন নিজেদের ফেসবুক ‘কাভার ফটো’ও পরিবর্তন করেছে।